সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
ভেড়ামারায় নাভানা স্পোর্টস আয়োজিত ভেড়ামারা সরকারি কলেজ মাঠে অনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২২’র ১ম সেমিফাইনালে আজ শনিবার বিকেলে রতন স্পোর্টস ৪-০গোলে টিপু জমিদার ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে। বিজয়ী দলের কমল আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনালে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা। এসময় ভেড়ামারা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর খসরুজ্জামান ফারুক, ক্রীড়া সংগঠক আতাউর রহমান নায়েব, রোকনুজ্জামান রুনু, আলহাজ্ব আতিকুজ্জামান পিন্টু ও নাভানা স্পোর্টস’র কর্মকর্তা শাকিল খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।