১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ১:২৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় নাগরিক কমিটির কম্বল বিতরণ

ভেড়ামারায় নাগরিক কমিটির কম্বল বিতরণ

ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় নাগরিক কমিটি অসহায় ও দুস্থ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে। গতকাল সোমবার ভেড়ামারার মধ্যবাজারে উপজেলা নাগরিক কমিটির সদস্যদের নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হয়। জাতীয় নাগরিক কমিটির ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি ও শোভন আহমেদের নেতৃত্বে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রায় দেড় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
ভেড়ামারা উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি মোঃ জান্নাতুল ফেরদাউস টনি বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় অসহায় দুস্থ পরিবারের মাঝে সহায়তা পৌঁছাতে পেরে ভালো লাগছে। নাগরিক কমিটির নিজস্ব অর্থায়নেও উপজেলার বিভিন্ন পয়েন্টে কম্বল বিতরণের মাধ্যমে অসহায় ও দুঃস্থ মানুষের শীত নিবারণের চেষ্টা করে আসছি। নাগরিকদের অধিকার রক্ষা করা আমাদের অঙ্গীকার, সেটা করতে আমরা নাগরিক কমিটি বদ্ধপরিকর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024