১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ২:০২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় নববর্ষ উপলক্ষে   গ্রাহকদের  ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করালো জনতা ব্যাংক

ভেড়ামারায় নববর্ষ উপলক্ষে   গ্রাহকদের  ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করালো জনতা ব্যাংক

বুলবুল আহমেদঃ 

কুষ্টিয়ার ভেড়ামারায় ইংরেজি নববর্ষ উপলক্ষে জনতা ব্যাংক গ্রাহকদের  ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়েছে। এ সময় তারা নতুন বছরে নবউদ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে অঙ্গীকার করেন। গতকাল ১লা জানুয়ারি  অঘোষিতভাবে জনতা ব্যাংক ভেড়ামারা শাখার কর্তৃপক্ষ, সেবা নিতে আসা গ্রাহকদের হাতে রজনীগন্ধার স্টিক প্রদান ও মিষ্টি মুখ করায়। এর আগে গত ৩১শে ডিসেম্বর ২০২৪ সালে ব্যাংকের  সেরা গ্রাহকদের তারা দুপুরে খাওয়ার ব্যবস্থা করে। সেখানে জনতা ব্যাংক প্রাঙ্গণকে নববর্ষের সাজে সাজানো হয়। 

 সেবা নিতে আসা গ্রাহকদের ব্যাংকের ম্যানেজার মোঃ মেহেদী হাসান(পিও) এবং সেকেন্ড অফিসার মাহাদি আলম(পিও) গতকাল সারাদিন ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করান।

এ সময় তারা জনতা ব্যাংকের একজন সিসি হোল্ডার মেসার্স  এস.কে.জেড এন্টারপ্রাইজের প্রোপাইটার বুলবুল আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি জানান, দীর্ঘ ১ যুগ ধরে এ ব্যাংকের লেনদেন করছি।জনতা ব্যাংক বরাবরই জনতার ব্যাংক। এখানে বরাবরই আতিথিয়তা পেয়ে  এসেছি। এর আগেও এমন কর্মসূচি লক্ষ্য করেছি। তবে নববর্ষ উপলক্ষে এমন কর্মসূচি সত্যিই প্রশংসার দাবিদার। 

জনতা ব্যাংক ভেড়ামারা শাখার  ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান বলেন, আমরা সম্মিলিতভাবে সকল কর্মকর্তা-কর্মচারীরা মিলে গ্রাহকদের সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিময়ের সুযোগ পেয়েছি। নতুন বছরে নতুন উদ্যমে জনতা ব্যাংক ভেড়ামারা শাখা, তার গ্রাহক সেবা শতভাগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনতা ব্যাংক মূলত জনতার সাথে কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। দেশের অর্থনীতিতে জনতা ব্যাংকের হয়ে ভূমিকা রাখতে আমরা আমাদের কাজটা করে যাবো ইনশাল্লাহ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024