১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | বিকাল ৩:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় নতুন পোষাক উপহার দিয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটালো শিশু তাহমিদ ফাউন্ডেশন

ভেড়ামারায় নতুন পোষাক উপহার দিয়ে এতিম শিশুদের মুখে হাসি ফুটালো শিশু তাহমিদ ফাউন্ডেশন

উজ্জ্বল হোসেন :
নতুন পোষাক আর ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসাবে হাতে পেয়ে হাসি ফুটলো ভেড়ামারার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের। মহতি ও বর্ণাঢ্য এই আয়োজন করেছে সামাজিক ও মানবকল্যানমুলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন। গতকাল বৃহস্প্রতিবার সকালে ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্টানে ৫১ জন এতিম শিশুকে নতুন পোষাক, ৪ জন শিশু ও ১ জন হতদরিদ্র মানুষ কে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া দুস্থ, হতদরিদ্র ও প্রতিবন্ধী ১০০ জন কে ঈদের খাদ্য সামগ্রী হিসাবে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধ’র প্যাকেট উপহার হিসাবে দেওয়া হয়।
শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল’র সভাপতিত্বে অনুষ্ঠিত এতিম শিশু, দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে নতুন পোষাক, খাদ্য ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, cভড়ামারা পাইল্ট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিকষক আব্দুল জব্বার, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, ভেড়ামারা ডায়াগনষ্টিক মালিক সমিতির উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল হান্নান, ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম রেজা শামীম, ভেড়ামারার সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, শিশু তাহমিদ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, ভেড়ামারা কিন্ডার গার্টেন এস্যোসিয়েশনের সাধারন সম্পাদক ফিরোজ মাহমুদ, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, দৈনিক ভোরের কাগজ ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সাধারন সম্পাদক নোমান জহির রাজা প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024