১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ পত্রিকার পঞ্চম বর্ষ পালিত

ভেড়ামারায় দৈনিক ‘আজকের বিজনেস বাংলাদেশ’ পত্রিকার পঞ্চম বর্ষ পালিত

মোঃ উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার পঞ্চম বর্ষ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। গত রবিবার সন্ধ্যা সাতটার সময় ভেড়ামারা দক্ষিণ রেলগেটে অবস্হিত সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার অফিসে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি মাহমুদুল হাসান চন্দন। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, ‘সাপ্তাহিক সীমান্ত কথা’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক দৈনিক আমার সংবাদ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি হেলাল মজুমদার। আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মিজানুর রহমান মিজান, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ জামাল, দৈনিক প্রবাহ ও সত্য খবর পত্রিকার প্রতিনিধি আনোয়ার পারভেজ শান্ত,দৈনিক ভোরের কাগজ পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক সাগরখালী পত্রিকার সহ-সম্পাদক মাসুদ রানা লেবু, দৈনিক স্বাধীনতা পত্রিকার নির্বাহী সম্পাদক নোমান জহির রাজা, দৈনিক সংবাদের ভেড়ামারা প্রতিনিধি প্রদীপ সরকার, দৈনিক হাওয়া পত্রিকার প্রতিনিধি শেফাদুল ইসলাম চান্নু, দৈনিক খোলা কাগজ এর ভেড়ামারা প্রতিনিধি আবু উবাইদা আল মাহাদী, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক স্বাধীনতা পত্রিকার সহ সম্পাদক সাংবাদিক উজ্জল হোসেন, সাংবাদিক ইয়ামিন, মিলনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকা সাফল্য কামনা করেন।।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024