রাজু আহমেদ :
ভেড়ামারার মধ্য গোসাইপাড়া বাহাদুরপুর’র দারুল উলুম কওমিয়া নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বর্ণাঢ্য এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা কমিটি সভাপতি মোঃ মজিবর রহমান, সহ-সভাপতি মোঃ রাকিবুল মণ্ডল, সাধারণ সম্পাদক সাগর মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ দেলোয়ার মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মাদ্রাসা পরিচালনা কমিটি মোঃ মিজানুর মন্ডল, কোষাধ্যক্ষ মাদ্রাসা কমিটি মিলন মন্ডল,কুচিয়ামোড়া ইসলামী ব্যাং ‘র পরিচালক মোঃ ইউনু আলী, সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুল ইসলাম, মোঃইমাম হোসেন মাদ্রাসা শিক্ষক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।