উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষ দু’জন আহত হয়েছে। আহতদেরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার।
আজ শুক্রবার ৬ ডিসেম্বর সাড়ে ৩টার দিকে ধরমপুর ইউনিয়নের উত্তর ভাবনীপুর গ্রামের ব্রীজের উপর ধান শুকানো কেন্দ্র করে ওই এলাকার রেজাউলের পুত্র সোহান হোসেন’র বাকবিতন্ডা হয় ওই এলাকারই ববিতা খাতুনের সাথে। এরই প্রেক্ষিতে সাড়ে ৩ টার দিকে ববিতা খাতুনের পক্ষে আ: রাজ্জাক, রোহান, খোকন আলী (২২) লাঠিসোটা নিয়ে মো: সোহান আলীর ভাই সোহাগ আলী ও মাতা মোছা-সুফিয়া খাতুন’কে এলোপাতাড়ি মারপিট করে। এতে ভিকটিমদ্বয় মাথা ও হাতে গুরুত্বর জখম হলে স্থানীয়রা তাদের উদ্ধারপূর্বক ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।