১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ৬:৫৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় তুচ্ছ ঘটনায় ইমামকে পেটালো সন্ত্রাসীরা

ভেড়ামারায় তুচ্ছ ঘটনায় ইমামকে পেটালো সন্ত্রাসীরা

এস এম রওনক :
কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনায় ইমাম ছাবেদুল ইসলাম কে পিটালো এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। মুমুর্ষ অবস্থায় তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রেফার্ট করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সে ভেড়ামারা সাতবাড়ীয়া গোরস্থান জামে মসজিদ’র ইমাম এবং মক্তবের শিক্ষক।

স্থানীয়রা জানায়, গত ৩০ অক্টোবর সকালে সাতবাড়ীয়া গোরস্থান জামে মসজিদ মক্তবে বাচ্চাদের কোরআন শরীফ শিক্ষা কেন্দ্রে শিশু শিক্ষার্থীদের মধ্য বিরোধ দেখা দেয়। এ বিষয়টি ইমাম ছাবেদুল ইসলামের দৃষ্টি গোচর হলে উভয় শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মিমাংসা করে দেন। এর পর থেকে স্বাভাবিক ভাবেই চলছিল মক্তবের নিয়মিত পাঠদান। হঠাৎ করেই গত সোমবার সকাল ৭টায় ক্লাস চলাকালীন সময়ে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মৃত নবীর শেখের পুত্র মখলেস, মৃত আফতাব আলীর পুত্র শামীম উভয়ই যোগসাজশ করে পরিকল্পিতভাবে মক্তবের ভিতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তাদের গালিগালাজ করতে নিষেধ করা হলে তারা আচমকা মারপিট শুরু করে। মুখে, পিঠে, বুকে সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। এসময় ইমামের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ইমাম কে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বেডে শুয়ে যন্ত্রনায় কাতরানো ইমাম ছাবেদুল ইসলাম জানিয়েছেন, তুচ্ছ ঘটনায় ওই সন্ত্রাসীরা আমাকে মেরেছে। তারা পরিকল্পনা করে আমাকে হত্যা করতে এসেছিল। এ অভিযুক্তদের নাম উল্লেখ করে আমি ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024