১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৪:৫৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় তারুণ্যের উৎসব’র ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ভেড়ামারায় তারুণ্যের উৎসব’র ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

উজ্জ্বল হোসেন :
৬টি ইউনিয়নের ৬টি এবং পৌরসভার ২টি দল সহ ৮ দলের ৫০৪ জন বাছাই কৃত খেলোয়াড় নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হল তারুণ্যের উৎসব’২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার দুপুর ১২টাই ভেড়ামারা সরকারি কলেজ মাঠে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪ টি মাদ্রাসার প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
তারুণ্যের উৎসব’র ক্রীড়া প্রতিযোগিতা’২০২৫ ঘিরে ভেড়ামারা উপজেলা প্রশাসনের জমকালো আয়োজন ছিল চোখে পড়ার মতো। ভেড়ামারা সরকারি কলেজ মাঠে ডিসপ্লে দেয়া হয়েছে দৃষ্টি নন্দন মঞ্চের। পাশেই আকর্ষণীয় করে সাজানো হয়েছে T-10 ফরমেটের ক্রিকেট লীগ, হাই জাম্প, শটপুট, দৌড়, ডিসকাস ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের নাম সংবলিত ফেস্টুন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই শ্লোগানে তারুণ্যকে প্রেরণা জোগাতে ব্যাট হাতে মাঠে নামেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বল নিয়ে অপর প্রান্ত থেকে ছুটে আসেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। এসময় সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024