১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৯:০৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় ড্রাম ট্রাকের নীচেই পিষ্ট হলেন হেলপার

ভেড়ামারায় ড্রাম ট্রাকের নীচেই পিষ্ট হলেন হেলপার

সাজেদুর রহমান নয়ন :
কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাকের নীচেই পিষ্ট হয়ে মারা গেলেন হেলপার। আজ সোমবার ভোরে ড্রাম ট্রাকের নীচে শুয়ে মেরামতের কাজ করার সময়, অপর একটি ঘাতক ড্রাম ট্রাক তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় হেলপার ইলিয়াস আলী (২২)। সে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জীবননগর গোকুলনগর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লালন শাহ সড়ক সেতুর ঢালে। এসময় গুরুত্বর আহত হয়েছে ৩ জন। তাদের কে পাবনা হাসপাতাল এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূত্র জানিয়েছে, পাথর বোঝায একটি ড্রাম ট্রাক লালন শাহ্ সডক সেতু অতিক্রম করে ভেড়ামারার অভিমুখে আসছিলেন। এ সময ব্রিজের ঢালে নামতেই ট্রাকটি বিকল হয়ে পড়ে। ব্রীজের এক পাশে ট্রাকটি দাঁড় করিয়ে ট্রাকের নীচে শুয়ে মেরামতের কাজ করছিলেন ড্রাম ট্রাকের হেলপার ইলিয়াস আলী। এসময় লালন শাহ সড়ক সেতু অতিক্রম করে ভেড়ামারার দিকে আসছিলেন আরেকটি ঘাতক ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকটি কে স্বজোরে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে থাকা হেলপার ইলিয়াস আলীকে পিষ্ট করে। ঘটনাস্থলেই সে নিহত হয়। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের কে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাবনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024