ডাঃ আব্দুল হান্নান :
পবিত্র ঈদুল ফেতরের ঈদ কে সামনে রেখে ভেড়ামারার ঐতিহ্যবাহী সংগঠন জ্যৈষ্ট নাগরিক পার্টি সমাজের পিছিয়ে পড়া অসহায়, হতদরিদ্র, দুস্থ, প্রতিবন্ধীদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরন করেছে। চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই সহ পর্যাপ্ত পরিমান খাদ্য সামগ্রী পেয়ে হাসির ঝিলিক লক্ষ্য করা গেছে সমাজের সুবিধা বঞ্চিত এসব মানুষের মুখে। ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের গলিতে অবস্থিত জ্যৈষ্ট নাগরিক পার্টির কার্য্যালয় থেকে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,ভেড়ামারা জৈষ্ট্য নাগরিক পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম খোকন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ অধ্যাপক খাদেমুল ইসলাম, সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ্য আলহাজ্ব মকবুল হোসেন, সহ সম্পাদক আলহাজ্ব নূরুল ইসলাম প্রমুখ। অনুষ্টানে প্রায় ৬০ জন দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।