১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:১৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় জুলাই ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

ভেড়ামারায় জুলাই ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় জুলাই ঘোষণাপত্রের দাবিতে জাতীয় নাগরিক কমিটি লিফলেট বিতরণ করেছে।জাতীয় নাগরিক কমিটির ভেড়ামারা প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি ও শোভন আহমেদের নেতৃত্বে রবিবার ১৯শে জানুয়ারি সকাল ১১টায় এই লিফলেট আপামর জনগণের মাঝে বিতরণ করা হয়। ভেড়ামারা মধ্যবাজার থেকে শুরু করে উপজেলা চত্বর, শাপলা চত্বর, ঢাকা কোচ স্ট্যান্ড চত্বর, পৌর মার্কেট ও কাঁচা বাজারসহ উপজেলার প্রধান প্রধান পয়েন্টে এই লিফলেট বিতরণ করা হয়।
“জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা” স্লোগানকে সামনে রেখে এ কার্যক্রমে ভেড়ামারা জাতীয় নাগরিক কমিটির সকল প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
লিফলেট বিতরণ কার্যক্রম শেষে সংক্ষিপ্ত এক আলোচনায় জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গ রূপ দিতে অতি দ্রুত ঘোষণাপত্র প্রকাশ করার তাগিদ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘোষণাপত্রে জাতীয় নাগরিক কমিটির দেওয়া ৭টি বিষয়কে অন্তর্ভুক্ত করার জোর দাবি ওঠে।
ভেড়ামারা নাগরিক কমিটির প্রতিনিধি জান্নাতুল ফেরদাউস টনি বলেন, ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে দেওয়া ১ দফা দাবির ভিত্তিতে ৫ আগস্টের স্বাধীনতা পেয়েছিলাম। এখন ৫৩ বছরের বৈষম্য, শোষণ-বঞ্চনা, অপশাসন,জুলুম, অন্যায় ও অবিচার থেকে বাংলাদেশীদের মুক্ত করার জন্য জুলাই ঘোষণাপত্রের জোর জাবী জানাচ্ছি। যেখানে ১৯৪৭,১৯৭১ ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের রুপরেখার পরিষ্কার বর্ণনা থাকবে। ফ্যাসিবাদের বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তকে শক্তিশালী করতে বিগত খুনি শাসক ও তাদের দোসরদের বিচার করতে হবে। সাথে সাথে সকল বৈষম্যের নিরসন করে সাধারণ জনগণকে একই কাতারে এনে নাগরিক পরিচয়ের প্রাধান্য নিশ্চিত করে রাষ্ট্র কাঠামো করার প্রতিশ্রুতি দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024