১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৫:০৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় জুয়ার আস্তানা গুড়িয়ে দিলেন ওসি

ভেড়ামারায় জুয়ার আস্তানা গুড়িয়ে দিলেন ওসি

শাহ্ জামাল :
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের জাপানের পুল নামক স্থানে প্রকাশ্যেই চলতো রমরমা জুয়ার আসর। রাজনৈতিক ক্ষমতা কে কাজে লাগিয়ে বিপুল দাপটে চলতো জুয়া খেলা। এতে সর্বশান্ত হতো সাধারন মানুষ। গতকাল রবিবার সন্ধ্যায় জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সেই জুয়ার আস্তানা গুড়িয়ে দিয়েছে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম।
অভিযোগ উঠে, রাজনৈতিক ক্ষমতা কে কাজে লাগিয়ে, এক প্রকার দাপটের সাথেই হিড়িমদিয়া জাপানের পুল ক্যানালের পশ্চিম পাড়ে জুয়ার আসর পরিচালনা করতো স্থানীয় উজ্জল হোসেন। প্রতি রাতেই লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হতো এখানে। এতে সর্বশান্ত হতো সাধারন মানুষ। রাত ৯টা থেকে ভোর রাত ৩টা পর্যন্ত চলে জুয়া খেলা। গতকাল জুয়ার আসরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি বড় আকৃতির মাচার উপর বসে আছে প্রায় ১৫ জন জুয়ারু। তারা জুয়ার বোর্ডে টাকা ও কার্ড ছিটাচ্ছে। রাত সাড়ে ৯টার দিকে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলামের নেতৃত্বে একদল চৌকষ টীম জুয়ার আস্তানায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই জুয়ারুরা মাচা থেকে লাফ দিয়ে এদিক ও দিক পালিয়ে যায়। পরে মাচা টি গুড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন, জুয়ার আস্তানার নিউজ ফেসবুকে ভাইরাল হলে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান স্যার’র নির্দেশে সঙ্গীয় র্ফোস সহ অভিযান চালানো হয়। এ সময় জুয়ারুরা পালিয়ে গেলে জুয়ার আস্তানাটি গুড়িয়ে দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024