মোঃ স্মরণ, ষ্টাফ রিপোর্টার:
ভেড়ামারায় জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, দেশে অস্বাভাবিক সরকার গঠনের পাঁয়তারা চালাচ্ছে একটি মহল। তিনি দেশে অস্বাভাবিক সরকার গঠনের এই চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়ে সরকার কে উদ্দেশ্য করে বলেন, দেশের দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। দ্রব্যমূল্যের অধিক বৃদ্ধির কারণে জনগণের খুব ক্ষতি হচ্ছে। জনগণ খুব কষ্টে আছে । এমতাবস্থায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনার জন্য দেশে সুশাসন প্রতিষ্ঠার উপরে তিনি গুরুত্ব আরোপ করেন । আব্দুল আলীম স্বপন তার বক্তব্যে আরও বলেন, চাটার দল দেশে দলবাজি টেন্ডারবাজি এবং দুর্নীতি চালাচ্ছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশবিরোধী এসব অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানান তিনি।
পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে জেলা জাসদের সভাপতি গোলাম মোহসিন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, জেলা জাসদের কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, শ্রম বিষয়ক সম্পাদক মইনুল হক ডাবলু প্রমূখ বক্তব্য রাখেন।
ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী সমাবেশ পরিচালনা করেন। উল্লেখ ১৯৭২ সালের ৩১ শে অক্টোবর তারিখে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর আত্মপ্রকাশ ঘটে, ৫০ বছর পূর্তি বা সুবর্ণজয়ন্তী পালন করছে দলটি।