রাজু আহমেদ :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-২ (ভেড়ামারা–মিরপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব মোঃ আব্দুল গফুরের নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভেড়ামারা উপজেলা জুড়ে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভেড়ামারা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার ও জনবহুল স্থানে এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। গণসংযোগকালে প্রার্থীসহ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য ও ভূমিকা তুলে ধরেন।
এ সময় বক্তব্যে জননেতা আলহাজ্ব মোঃ আব্দুল গফুর বলেন,
“দেশে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা। জনগণের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ কুষ্টিয়া-২ আসনকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত এলাকায় রূপান্তর করা হবে।”
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর প্রশিক্ষণ সেক্রেটারি ডক্টর মোঃ নুরুল আমিন জসিম, ভেড়ামারা উপজেলা আমির মোঃ জালাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম, বাহিরচর ইউনিয়ন আমির ডঃ আলি হোসেন, সেক্রেটারি ওলিদ এবং কুষ্টিয়া জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মুরসালিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো গণসংযোগ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে বিজয় অর্জন করবে, ইনশাআল্লাহ।