| | | |
সংবাদ শিরোনামঃ
তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল দাওয়াতি মিছিল ও সমাবেশ/ জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বির্নিমানে ভূমিকা রাখুন ….মজলুম জননেতা আব্দুল গফুর

ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল দাওয়াতি মিছিল ও সমাবেশ/ জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বির্নিমানে ভূমিকা রাখুন ….মজলুম জননেতা আব্দুল গফুর

নোমান জহির রাজা :
আগামী ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় দাওয়াতী মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াত। ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বাদ আছর মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিভিন্ন ধরনের ফেসটুন, প্লাকার্ড ও কালেমা খচিত ব্যানার শোভা পাচ্ছিল মিছিলে। পরে ভেড়ামারা বাসষ্টান্ডে সমাবেশ করে সংগঠনটি। ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন’র সভাপতিত্বে এবং সহ সাধারন সম্পাদক তারিক আহমেদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর মজলুম জননেতা আব্দুল গফুর। তিনি বলেন, ছাত্র জনতার গনঅভ্যুথানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলে বাংলার মানুষ মুক্ত হয়। নতুন স্বাধীনতা লাভ করে। দীর্ঘ সময় পর নব্য ফ্যাসিষ্টদের সহযোগিতায় আবারো ফ্যাসিষ্টরা ফিরে আসার চেষ্টা করছে। জুলাই সনদ সংবিধানে এখনো সংযুক্ত হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে বিফলে যাবে হাজার হাজার মেধাবী সন্তানদের জীবন দেওয়া। তিনি বলেন, আগামী ১৯ জুলাই ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে কে সামনে নিয়ে জামায়াত ইসলাম ঢাকায় জাতীয় সমাবেশ আহবান করেছে। সমাবেশে যোগ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ বির্নিমানে ভূমিকা রাখার আহবান জানান তিনি।
সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন বিষায়ক সম্পাদক ড. নূরুল আমীন জসিম, ভেড়ামারা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024