১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ১:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ/ দেশ কে অকার্যকর, ব্যার্থ, তাঁবেদার রাষ্ট্র বানানোর হীন চক্রান্ত এখন চলছে …..মজলুম জননেতা আব্দুল গফুর

ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ/ দেশ কে অকার্যকর, ব্যার্থ, তাঁবেদার রাষ্ট্র বানানোর হীন চক্রান্ত এখন চলছে …..মজলুম জননেতা আব্দুল গফুর

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে বৈষম্যহীন সমাজ বির্নিমানে আল কোরাআনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার বিকালে মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় সমিতির মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়। মোকারিমপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর , মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর। তিনি বলেন, বহু তাজা প্রানের বিনিময়ে আমরা ৫ অগাষ্ট নতুন স্বাধীনতা অর্জন করেছিলাম। আমরা এখন স্বাধীন ভাবে কথা বলতে পারি। আর কোন ভাবেই যেন দেশের জন্য ক্ষতিকর এমন কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে না পারে সেই ভাবেই বর্তমান সরকার কাজ করছে। কিন্তু একটি মহল তড়িঘড়ি করে, যেন তেন ভাবে নির্বাচন চাইছে। দেশ কে অকার্যকর, ব্যার্থ, তাবেদার রাষ্ট বানানোর হীন চক্রান্ত এখন চলছে। তিনি সকল মানুষকে দেশ এবং ইসলাম রক্ষায় সজাগ থাকার জন্য অনুরোধ করেন। মোকরিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক নাসিরুল ইসলাম’র উপস্থাপনায় অনুষ্টিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন বিষায়ক সম্পাদক ড. নূরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, সাধারন সম্পাদক শফিকুর রহমান, ভেড়ামারা পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী তারিক হোসেন, ৯ নং ওয়ার্ড জামায়াতের সাধারন সম্পাদক ডাঃ মিজানুর রহমান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024