| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ/ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন নিশ্চিত করতে পারলেই শান্তি প্রতিষ্ঠিত হবে ……..মজলুম জননেতা আব্দুল গফুর

ভেড়ামারায় জামায়াতে ইসলামীর বিশাল সমাবেশ/ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন নিশ্চিত করতে পারলেই শান্তি প্রতিষ্ঠিত হবে ……..মজলুম জননেতা আব্দুল গফুর

শামিমুল হক শামিম :
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কুষ্টিয়া-২ ভেড়ামারা মিরপুর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর বলেছেন, ৫৩ বছর ধরে বাংলার জনগন দেখেছে, কোন দল কিভাবে দেশ চালিয়েছে। হত্যা, লুটপাট, ধর্ষন, চাঁদাবাজিতে অতিষ্ট ছিল জনগন। বাংলাদেশে কখনই শান্তি ছিল না। ৫ অগাষ্টের আগে স্বৈরাচার আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার নিরীহ মানুষ কে হত্যা করেছে। খুন,গুমের পথ বেছে নেয়। দেশের সম্পদ লুটপাট করে দেশের অর্থনীতি কে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, একমাত্র আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন নিশ্চিত করতে পারলেই বাংলাদেশে শান্তি প্রতিষ্টিত হবে। কারন সৎ লোক রাষ্ট্রীয় দায়িত্ব পেলেই আল্লাহর দেওয়া আইনে দেশ পরিচালনা করবে। দেশে শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি গতকাল শনিবার বিকালে ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়ায় বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত আমীর মো জালাল উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা-সংস্কৃতি,প্রচার ও মিডিয়া সম্পাদক ড. নুরুল আমিন জসীম। বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবদুল আহাদ’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাহিরচর ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ জামায়াত ইসলামীর চাঁদগ্রাম ইউনিয়ন সভাপতি মাওলানা রবিউল ইসলাম, ধরমপুর ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম, জুনিয়াদহ ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মোকারিমপুর ইউনিয়ন আমীর মাওলানা সাইদুল ইসলাম, ভেড়ামারা পৌর আমীর মোঃ হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মনজুরুল আলম খোকন, হাফেজ হারুন অর রশিদ, তারেক রহমান এবং তারেক আহমেদ, উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি মোঃ শফিকুল আজম, সাবেক বাহিরচর ইউনিয়ন আমীর হাফেজ আহমদ উল্লাহ, উপজেলা সেক্রেটারী মোহাম্মদ রুস্তুম আলী, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মুরসালিন, বাহিরচর ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা। সমাবেশে ইসলামী সংগীত পরিচালনা করেন ভেড়ামারার একতা শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মী, জনসাধারণ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024