| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় জামায়াতে ইসলামের বিশাল সমাবেশ ও দোয়া মাহফিল/আওয়ামীলীগ সরকার বাংলাদেশের ব্যাংকিং খাত ও অর্থনীতির মেরুদন্ড ভেঙে দিয়েছে——-জননেতা আব্দুল গফুর

ভেড়ামারায় জামায়াতে ইসলামের বিশাল সমাবেশ ও দোয়া মাহফিল/আওয়ামীলীগ সরকার বাংলাদেশের ব্যাংকিং খাত ও অর্থনীতির মেরুদন্ড ভেঙে দিয়েছে——-জননেতা আব্দুল গফুর

আব্দুল বাতেন :
আওয়ামী স্বৈরশাসক বিগত ১৬ বছরে ব্যাংকিং খাত ও অর্থনীতির মেরুদন্ড ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আব্দুল গফুর। এসময় তিনি নতুন সরকার কে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সোনার বাংলাদেশ কে গড়ে তুলতে হলে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাহিরচর ইউনিয়ন শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।গতকাল বিকেল সাড়ে ৩টায় ভেড়ামারার ১২ মাইল বাস স্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাহিরচর ইউনিয়ন আমীর মোহাম্মদ শফিকুল আলম’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ আলী হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের শিক্ষা-সংস্কৃতি,প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যাপক ড. নুরুল আমিন জসীম,ভেড়ামারা উপজেলার ভারপ্রাপ্ত আমীর মো জালাল উদ্দিন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান। সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামের চাঁদগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রবিউল ইসলাম,ধরমপুর ইউনিয়ন আমীর মাওলানা শহিদুল ইসলাম, জুনিয়াদহ ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বাহাদুরপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবদুল আহাদ , ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মাওলানা ইমদাদুল হক সাগর, মোকারিমপুর ইউনিয়ন আমীর মাওলানা সাইদুল ইসলাম,পৌর আমীর মোঃ হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মনজুরুল আলম খোকন, হাফেজ হারুন অর রশিদ, তারেক রহমান এবং তারেক আহমেদ। উপজেলা শ্রমিককল্যান ফেড়ারেশনের সভাপতি মোঃ শফিকুল আজম।সাবেক বাহিরচর ইউনিয়ন আমীর হাফেজ আহমদ উল্লাহ,উপজেলা সেক্রেটারী মোহাম্মদ রুস্তম আলী।
উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মুরসালিন, বাহিরচর ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা। সংগীত পরিচালনা করেন একতা শিল্পী গোষ্ঠী ভেড়ামারা।
অনুষ্ঠানে বাহিরচর ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মী, জনসাধারণ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ছাত্রশিবিরের ভেড়ামারা উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল বাতেন, মোহাম্মদ আলাউদ্দিন ,আবু দাউদ সাচ্চু ,আব্দুর রহিম সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024