নোমান জহির রাজা :
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর, বিশিষ্ট রাজনৈতিক ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেছেন, ইসলাম পন্থীদের উপর জুলুম নির্যাতন নিপীড়নের পর বাংলাদেশেও ইসলামের বিজয় শুরু হয়েছে। মহান আল্লাহর পরিকল্পনা অনুযায়ী যুগে যুগে দেশে দেশে এভাবেই ইসলামের বিজয় হয়েছিল। আমার বিশ^াস বাংলাদেশেও সেই ধারাবাহিকতায় ইসলামের বিজয় শুরু হয়েছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আর এর নেতৃত্ব দেবেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর দেশপ্রেমিক শফিকুর রহমান। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন, ৩৬ জুলাই এ বাংলাদেশের মানুষ কে নতুন কওে মুক্তির স্বাদ এনে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। ২ হাজার শহীদ, হাজার হাজার আহত, পঙ্গুত্ব দেও রক্তের উপর দাড়িয়ে আছে এই সরকার। ১ বছরের মাথায় এসেই তাদের ভুলে গেছে এই সরকার। কোন অবস্থাতেও তাদের ভুলে যাওয়া চলবে না। আগামী বাংলাদেশ চলবে এই সব শহীদ, আহত, পঙ্গুত্বদের যে আবেগ ছিল, তার ভিত্তিতেই। তিনি গতকাল বৃহস্প্রতিবার বিকালে ভেড়ামারা হাইস্কুল সংলগ্ন মাঠে জামায়াতের নির্বাচনী এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের নোমীনি, মজলুম জননেতা আলহাজ¦ আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নূরুল আমীন জসিম। ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলামের সাবলীল উপস্থাপনায় অনুষ্টিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য বৃন্দ, স্থানীয় নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী গন ছাড়াও জামায়াতের শহর ও ইউনিয়ন নেতৃবৃন্দ।