উজ্জল হোসেন :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারায় বিশাল নির্বাচনী গনমিছিল করেছে। গতকাল রবিবার বাদ আছর ভেড়ামারা মডেল সরকারী বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে গনমিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বর্ণাঢ্য গনমিছিলের নেতৃত্ব দেন, জামায়াত ইসলাম মনোনীত, কুষ্টিয়া-২ ভেড়ামারা-মিরপুর আসনের সংসদ সদস্য প্রার্থী, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর মজলুম জননেতা আলহাজ¦ আব্দুল গফুর। গনমিছিলের অগ্রভাগে বিশাল আকৃতির জাতীয় পতাকার আদলে তৈরী দাঁড়িপাল্লার লোগো খচিত মানব পতাকা হাতে দেখা যায় জামায়াত নেতাকর্মীদের। এরপরই পতাকা নিয়ে হাতে নিয়ে গাত নেড়ে নেড়ে শুভেচ্ছা জানান আব্দুল গফুর। লাল সবুজের জাতীয় পতাকা, দাঁিড়পাল্লার মনোগ্রাম খচিত ব্যানার ফেসটুন শোভা পাচ্ছিল। এসময় তাদের বিপ্লবী শ্লোগান আল্লাহু আকবার ধ্বনীতে ভেড়ামারার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠে। গনমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসষ্টান্ডে সমাবেশ করে। এর আগে ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিং দেন আব্দুল গফুর। তিনি বলেন, আগামীর জাতীয় সংসদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ন একটি নির্বাচন। ১৬ বছর আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে পিছিয়ে পড়া বাংলাদেশ কে নতুন করে ঢেলে সাজাতে হলে সৎ এবং যোগ্য লোকদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়া একান্ত প্রয়োজন। তিনি বলেন, ৫ অগাষ্ট’র স্প্রীড কে বুকে ধারন করে আগামীর সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হলে সৎ এবং দূর্নীতিমুক্ত মানুষদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। তবেই জুলাই শহীদ এবং পঙ্গুদের রক্ত দেওয়া সফল হবে।
গনমিছিলে কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক ড. নুরুল আমীন জসিম, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর জালাল উদ্দীন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাবিবুর রহমান, তারিক আহমেদ, তারেক হোসেন, জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী মোলায়েম হোসেন, হাফেজ মাওলানা শহীদুল ইসলাম সহ বিভিন্ন পর্য্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।