ডাঃ আব্দুল হান্নান :
কুষ্টিয়ার ভেড়ামারায় চুরি’র মহাৎসব শুরু হয়েছে। কি দিন বা কি রাত। চুরি হচ্ছেই। সম্প্রতি চুরির হার বেড়েছে ব্যাপক হারে। সোমবার ভোর সকাল ৭টায় ভেড়ামারা থানার পাশের্^ই ১’শ গজের মধ্যেই চুরি হয় মোবাইল মার্ট নামের মোবাইল’র দোকানে। সংঘবদ্ধ চোরের দল বাসাবাড়ির প্রধান ফটক দড়ি দিয়ে বেঁধে নিরাপত্তা নিশ্চিত করে দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। এরপর লুটে নেয় নতুন নতুন ২৭টি এন্ডুয়েট মোবাইল ফোন, নগদ টাকা। এ বিষয়ে ভেড়ামারা থানায় অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী রুহুল আমীন। ২৭ ডিসেম্বর মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় গ্রামের নজরুল ইসলাম ফকির কসাই এর বাড়ি থেকে চুরি হয়ে যায় তার শেষ অবলম্বন পাখি ভ্যান। আজ পর্যন্তও এর কোন সুরাহ হয়নি।
২৬ ডিসেম্বর রাতের যে কোন সময় থানার সামনের সড়কে অবস্থিত ভেড়ামারা ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে চুরি হয় ১টি এসির ক্যাবল সহ এসির যন্ত্রাংশ। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করলেও কোন কার্যকরী ভূমিকা নেই প্রশাসনের।
১৭ ডিসেম্বর প্রকাশ্যে দিনে দুপুরে দোকানের ক্যাশের ড্রয়ার থেকে টাকা চুরি করে নিয়ে যায় একজন চোর। ভেড়ামারা রায়টা সড়কের নসিমন স্ট্যান্ড সংলগ্ন বাজার’র রবিউল ইসলাম রবি’র দোকানে এই চুরির ঘটনা ঘটে। ক্যাশের ড্রয়ার থেকে প্রায় ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়াও প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছেই। অথচ পুলিশ প্রশাসন নিরব দর্শকের ভূমিকায়।
ভেড়ামারা ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক উজ্জল হোসেন জানিয়েছেন, এসির ক্যাবল এবং যন্ত্রাংশ চুরির বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। সন্দেহভাজন ৪ জন চোরের নামও দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন কার্যকরী ভূমিকা পালন করেনি পুলিশ।