| | | |
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় চাকা বিস্ফোরণে উল্টে গেলো নির্মান শ্রমিকদের ট্রলি। প্রান গেলো শ্রমিকের

ভেড়ামারায় চাকা বিস্ফোরণে উল্টে গেলো নির্মান শ্রমিকদের ট্রলি। প্রান গেলো শ্রমিকের

শাহ্ জামাল :

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি নির্মাণসামগ্রী পরিবহনকারী যানবাহন উল্টে গিয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এতে রবিউল ইসলাম (৩০) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত এবং আরও চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে ২৮ জুন শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে ভেড়ামারার সাতবাড়িয়া বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণসাইটে ইট ভাঙার কাজে ব্যবহৃত একটি গাড়ি শ্রমিকদের নিয়ে সাতবাড়িয়া বাজার অতিক্রম করছিল। হঠাৎ গাড়িটির সামনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা শ্রমিকদের অনেকেই গাড়ির নিচে পড়ে যান।

নিহত রবিউলের নিকটাত্মীয় মাসুদ রানা জানান, সকালে কাজে বের হওয়ার কিছু সময় পরই রবিউলের দুর্ঘটনার খবর আসে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা থানার এসআই শুভ জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পেরেছি দুর্ঘটনার সময় গাড়িতে প্রায় ১৬ থেকে ১৭ জন শ্রমিক ছিলেন। তাদের সবাই ভেড়ামারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা এবং পেশাগতভাবে নির্মাণকাজে যুক্ত। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।
নিহত রবিউল ইসলাম, তার বাবার নাম বাবুল ইসলাম এবং তিনি ভেড়ামারা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024