উজ্জল হোসেন / মাহমুদ্দোল্লাহ সোহেল :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫৩৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এই উপলক্ষে অাজ রবিবার সকাল ১০ টার সময় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়াম ভূমিহীন পরিবারের মাঝে ১লক্ষ ৯০ হাজার টাকা ব্যয় দুইটি রুম, একটি বারান্দা, একটি রান্নাঘর, একটি বাথরুম, একটি টিউবওয়েল,ঘরে বিদ্যুৎ সহ জমির কাগজপত্র হস্তান্তর করেন।
উল্লেখ্য ভেড়ামারা উপজেলায় প্রথম পর্যায়ে ১০০ টি ও দ্বিতীয় পর্যায়ে ৫৫ টি মোট ১৫৫ টি গৃহহীন পরিবারকে জমি কাগজপত্র সহ ঘর প্রদান করা হয়। জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব অাক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, ভেড়ামারা সার্কেলের এডিশনাল এসপি ইয়াসির আরাফাত, ভেড়ামারা পৌরসভার মেয়র অানোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অালহাজ্ব রফিকুল অালম চুনু, সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র অালহাজ্ব শামিমুল ইসলাম ছানা,জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অালহাজ্ব অাব্দুল অালিম স্বপন,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল অামিন, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অালম জাকারিয়া টিপু, ভেড়ামারা থানার তদন্ত ওসি জহুরুল ইসলাম, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল অালম লালু, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব রওশন অারা সিদ্দিকী
সহ ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ প্রমুখ।
সংযুক্ত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত ছিলেন।