১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ১:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় গলা কেটে যুবককে হত্যার পর মুখ পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা

ভেড়ামারায় গলা কেটে যুবককে হত্যার পর মুখ পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা

সরোয়ার হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় এক যুবককে গলা কেটে হত্যার পর আগুন দিয়ে মুখামন্ডল পুড়িয়ে দিয়েছে দৃর্বৃত্তরা। আজ বুধবার সকাল ৯টার দিকে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে লাশটি উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ। নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্যত্র হত্যা করে তাঁর পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখামন্ডল আগুন দিয়ে পুড়িয়ে বিকৃত করা হয়েছে। নিহতের প্রকৃত পরিচয় সহ হত্যার ক্লু উদ্ধার করতে পুলিশের পিবিআই, র‌্যাব সহ একাধিক টিম মাঠে নেমেছে।
স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানিয়েছেন, বুধবার সকালে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যান। এ সময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনিরের জমিতে তারা একটি মুখ পোড়ানো, গলাকাটা ও বিবস্ত্র মধ্যবয়সী যুবক’র মরদেহ দেখতে পায়। বুধবার দিবাগত রাতেই হয়তো তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে তাকে বিবস্ত্র করে ওই পোশাক দিয়েই তার মুখ পুড়িয়ে দিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে আতঙ্কিত কৃষকরা পুলিশে খবর দেন।
কৃষক রাজা জানান, বুধবার সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কী যেন পড়ে আছে। কাছে গিয়ে দেখি মধ্যবয়সী একজনের মরদেহ। পরে কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষযটি জানাই। তবে লাশের বডি দেখে বা অনুমান নির্ভর করে এই এলাকার মানুষ না এটা প্রায় নিশ্চিত।
এ ব্যাপারে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানিয়েছেন, ‘ধারণা করছি, গলা কেটে হত্যার পর মুখামন্ডল পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকান্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য পদ্ধতি অবলম্বন করা সহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024