১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ২:৫১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ৩২’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভেড়ামারায় ৩২’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

উজ্জ্বল হোসেন :
রবি ২২/২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভেড়ামারায় কৃষি অফিসের উদ্যোগে গম, ভুট্টা, মসুর, শীতকালীন পেঁয়াজ, সরিষা, খেসারি, চিনাবাদাম, সূর্যমুখী, মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলার ৩,২০০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, উপজেলা কৃষি অফিসার মোঃ শায়খুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ ফেরদৌসী। রবি প্রণোদনা কর্মসূচীর আওতায় জনপ্রতি ১হাজার জন সরিষা চাষিকে ১কেজি বীজ, ১০কেজি ড্যাপ সার ও এমওপি সার ১০ কেজি, ১হাজার ১শত ১০ জন গম চাষীকে ২০কেজি বীজ, ১০কেজি ড্যাপ সার ও এমওপি সার ১০ কেজি, ২শত জন ভূট্টা চাষিকে ২কেজি বীজ, ২০কেজি ড্যাপ সার ও এমওপি সার ১০ কেজি, ২শত ৩০জন মসুর চাষিকে ৫কেজি বীজ, ১০কেজি ড্যাপ সার ও এমওপি সার ৫ কেজি, ৩০জন পেয়াজ চাষিকে ১কেজি বীজ, ১০কেজি ড্যাপ সার ও এমওপি সার ২০ কেজি, ৩০ জন খেসারী চাষিকে ৮কেজি বীজ, ১০কেজি ড্যাপ সার ও এমওপি সার ৫ কেজি, ১শত জন চিনাবাদাম চাষিকে ১০কেজি বীজ, ১০কেজি ড্যাপ সার ও এমওপি সার ৫কেজি, ২শত জন সূর্যমুখী চাষিকে ১কেজি বীজ, ১০কেজি ড্যাপ সার ও এমওপি সার ১০কেজি ও ৩শত জন মুগ চাষিকে ৫কেজি বীজ, ১০কেজি ড্যাপ সার ও এমওপি সার ৫ কেজি করে প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024