| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় কিশোর কন্ঠের আয়োজনে অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা

ভেড়ামারায় কিশোর কন্ঠের আয়োজনে অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা

শাহ্ জামাল :
কুষ্টিয়া জেলা কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্দ্যেগে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ ভেড়ামারা সরকারী কলেজে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষায় ভেড়ামারার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩’শ মেধাবী শিক্ষার্থী অংশ গ্রহন করেন। সকাল ১০টার দিকে পরীক্ষার আয়োজক এবং সাংবাদিকরা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন,কিশোর কন্ঠ’র উপদেষ্টা আহমেদ মাহফুজ, তারিক আহমেদ, কিশোর কন্ঠ জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম, ভেড়ামারা উপজেলা ইসলামী ছাত্র শিবির’র সভাপতি ও কিশোর কন্ঠ ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান মোঃ মুরসালিন, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024