| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
ভেড়ামারায় ওলামা সম্মেলনে মুফতি আমীর হামজা/ আগামী ভোট যুদ্ধ হবে ইসলাম আর শয়তানের মাঝে

ভেড়ামারায় ওলামা সম্মেলনে মুফতি আমীর হামজা/ আগামী ভোট যুদ্ধ হবে ইসলাম আর শয়তানের মাঝে

উজ্জল হোসেন :
জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট মোফাচ্ছেরে কোরআন ও তাফসীরকারক মুফতি আমীর হামজা বলেছেন, বদর, উহুদ যুদ্ধ আমরা দেখি নি। কিন্তু আমাদের সামনে অপেক্ষা করছে বদর উহুদের চেয়েও কঠিন এক যুদ্ধ। এ যুদ্ধ হবে ইসলাম আর শয়তানের মাঝে। এ যুদ্ধে তাঁরই বিজয়ী হবে, যারা ইসলামের পক্ষে থাকবে। তিনি বলেন, ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামীলীগ ইসলামের পক্ষের শক্তি কে ধ্বংস করতে চেয়েছিলো। ইসলামী বক্তা, রাজনৈতিক নেতাদের মিথ্যা হয়রানীমুলক মামলা দিয়ে জেলে ভরে আমাদের কন্ঠ রোধ করেছিল। আমাকেও ৩ বছর জেলের অন্ধকারের প্রকষ্টে আটকে রেখেছিল। মসজিদের মেম্বর থেকে ইসলামের পক্ষে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল। আগামী নির্বাচনে যদি ইসলামের পক্ষের ব্যালট বিজয়ী হতে না পারে, তাহলে নতুন ফ্যাসিষ্টরা ইসলামী ব্যাক্তিদের জন্য আরো নারকীয় নির্যাতন রেডি করে রেখেছে। তিনি গতকাল শুক্রবার সকাল ৯টায় কুষ্টিয়ার ভেড়ামারার সাথী ফুড পার্ক এন্ড রেষ্টুরেন্টে ওলামা সম্মেলন-২০২৫এ প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখার সময় উপরোক্ত কথা গুলো বলেন।
ভেড়ামারা ওলামা বিভাগ আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন, ভেড়ামারা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জালাল উদ্দীন। ওলামা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ আব্দুল গফুর। ভেড়ামারা পৌর জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা এমদাদুল ইসলাম সাগরের উপস্থাপনায় অনুষ্ঠিত ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষন সম্পাদক অধ্যাপক ড. নূরুল আমীন জসিম, কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ জুলফিকার আলী। বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি হাসান মুরাদ, মাওলানা আবু সাঈদ শাহীন, মুফতি আব্দুল ওয়াহিদ, মুফতি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024