শামীমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় আত্মসামাজিক উন্নয়নে কাজ করতে থাকা বেসরকারী এনজিও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে জাকজমক পূর্ন পরিবেশে বিশ্ব পানি দিবস পালন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং বিশুদ্ধ পানি ব্যবহারে আরো সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনজিও টির পূর্ব দামুকদিয়াস্থ প্রতিভা মহিলা সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল, ওয়েভ ফাউন্ডেশনের প্রজেক্ট কর্মকর্তা শ্রী গোপাল, ওয়েভ ফাউন্ডেশনের ভেড়ামারা শাখার ইউনিট ম্যানেজার আজিরুদ্দীন, সিনিয়র ফিল্ড অফিসার মোঃ শাহিন আলম সহ কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে, ভেড়ামারা উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস স্বাস্থ্য সচেতনতায় বিশুদ্ধ পানির গুরুত্ব ও দিকনির্দেশনা মূলক আলোচনা করেন এবং উপস্থিতি সদস্যদের নানা রোগ বালাই এর হাত থেকে বাঁচতে সচেতনতা মুলক বক্তব্য রাখেন।