১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | বিকাল ৪:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় এ বেটার লাইফ ফাউন্ডেশন কর্তৃক দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

ভেড়ামারায় এ বেটার লাইফ ফাউন্ডেশন কর্তৃক দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

ফিরোজ মাহমুদ :
কুষ্টিয়ার ভেড়ামারায় এ বেটার লাইফ ফাউন্ডেশন’র উদ্দ্যোগে সমাজের পিছিয়ে পড়া, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আলহেরা মডেল একাডেমীর হলরুমে এই কম্বল বিতরন করা হয়। এ বেটার লাইফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, আল হেরা মডেল একাডেমীর সুনামধন্য অধ্যক্ষ হাসানুজ্জামান খসরু’র সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও প্রকৌশলী গোলাম সরোয়ার, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, পৌরসভার বড়বাবু রমজান আলী প্রমুখ। অনুষ্ঠানে অর্ধশতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024