১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১০:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় এস এস সি পরীক্ষার ১ম দিন শান্তিপুর্নভাবে অতিবাহিত

ভেড়ামারায় এস এস সি পরীক্ষার ১ম দিন শান্তিপুর্নভাবে অতিবাহিত

সাগর হোসেন পবন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এস এস সি পরীক্ষার ১ম দিন শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে। ১ম দিন বাংলা পরীক্ষায় মোট ২১৯১ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। ৪ টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলো হলো, সরকারী পাইলট মডেল বালিকা বিদ্যালয় ৮০৪ জন, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ৮০৭ জন, সবুজকলি মাধ্যমিক বিদ্যালয় ৪৮২ জন ও ভেড়ামারা আলিম মাদ্রাসায় ৯৮ জন। এবারে বোর্ডের নির্দেশে পরীক্ষার সময় ২ ঘন্টা করা হয়েছে। পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। ভেড়ামারার পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন বানু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দিনেশ সরকার, ডিপিও অফিসার রমজান আলী, ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক প্রমুখ। পরীক্ষা কেন্দ্র গুলো আইনশৃঙ্খলা বিষয় দেখ ভাল করেন এসআই বিশ্বজিত, স্বাস্থ্য বিষয় দেখাশোনা করেন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল জুবায়ের।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024