১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১১:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় এক যুবক কে কুপিয়ে হত্যা

ভেড়ামারায় এক যুবক কে কুপিয়ে হত্যা

উজ্জ্বল হোসেন:
কুষ্টিয়া ভেড়ামারায় তুষার মন্ডল ওরফে জিম (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ সকালে ভেড়ামারার প্রফেসরপাড়ার এক বাড়ি থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। নিহত ওই যুবক একই এলাকার বাসিন্দা ফজলুর রহমানের ছেলে তুষার মন্ডল জিম।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মঙ্গলবার সকালে প্রফেসর পাড়ার বাসিন্দা ব্যবসায়ী গোলাম মোস্তফা রুবেলের বাড়িতে সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত জিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে ভেড়ামারা থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ‘কে বা কাহারা পূর্ব শত্রুতার জের ধরে ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করে ঘটানস্থলে ফেলে যায়। তবে কি কারণে হত্যা করা হয়েছে, বিষয়টি জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024