উজ্জল হোসেন :
“আসুন কোরআন হাদিসের বই পড়ি, আলোকিত জীবন গড়ি, পৃথিবীকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়” শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দিশারী ইসলামী পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকালে কুচিয়ামোড়ার ফারহান ফার্নিচার মার্ট এ এই পাঠাগার উদ্বোধন করা হয়। পরে বাহাদুুরপুর জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, মিরপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা আব্দুল গফুর। বাহাদুরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মাওলানা নোমান জহির রাজার সাবলীল উপস্থাপনায় এবং জামায়াতে ইসলামীর বাহাদুরপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভায়, বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ড. নুরুল আমিন জসিম। উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জামায়াতের আমীর মোঃ জালাল উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মোঃ তারিক আহমেদ সহ বাহাদুরপুর ইউনিয়নের ৯টা ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীগন। সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা চলমান পাঠাগার আর আজকের এই দিশারী ইসলামী পাঠাগার নতুন মাত্রা যোগ করেছে, একজন দায়িত্বশীল কর্মী ও মানুষ হিসেবে গড়ে তুলতে বই পড়ার কোন বিকল্প নেই।