| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ইফতার মাহফিল/ তরুন ছাত্র সমাজের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরায় ইসলামী ছাত্র শিবির’র কাজ ……….ড. নূরুল আমীন জসিম

ভেড়ামারায় ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে ইফতার মাহফিল/ তরুন ছাত্র সমাজের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরায় ইসলামী ছাত্র শিবির’র কাজ ……….ড. নূরুল আমীন জসিম

শামীমুল হক শামীম :
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর প্রশিক্ষন সম্পাদক, আল কোরআনের উপর পিএইচডি ডিগ্রী অর্জনকারী ইসলামী ব্যাক্তিত্ব, ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের ইসলামীক স্ট্রাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. নুরুল আমীন জসিম বলেছেন, তরুন ছাত্র সমাজের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরায় ইসলামী ছাত্র শিবির’র কাজ। তিনি বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর দাবীতে আন্দোলন করেছিলো ইসলামী ছাত্র শিবির। সেই আন্দোলনে প্রথম শহীদ, শহীদ আব্দুল মালেক। আজ সেই ঢাকা বিশ^বিদ্যালয়ে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়। তিনি বলেন, ইসলামী ছাত্র শিবির একটি শিক্ষা প্রতিষ্টানের নাম। এখানে ছাত্রদের তৈরী করে ইসলাম ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করা হয়। তিনি গতকাল সোমবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারায় ইসলামী ছাত্র শিবির’র আয়োজনে ভেড়ামারা উপজেলা মডেল মসজিদ কাম অডিটরিয়ামে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
ভেড়ামারা উপজেলা ছাত্র শিবির’র সভাপতি মোঃ হেলাল উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারায় ইসলামী ছাত্র শিবির’র প্রতিষ্টাকালীন সভাপতি আলহাজ¦ আবুল কাশেম, ভেড়ামারা উপজেলা জামায়াতের যুগ্ন সাধারন সম্পাদক তারেক আহমেদ, ভেড়ামারা পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা এমদাদুল ইসলাম সাগর, কুষ্টিয়া জেলা ছাত্র শিবির’র অফিস সম্পাদক ইমরান হুসাইন, কুষ্টিয়া জেলা স্কুল কার্যক্রম সম্পাদক, ভেড়ামারা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ মুরসালিন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল বাতেন, সাবেক সভাপতি তারিকুল ইসলাম। অনুষ্টানটি সার্বিক দিক দিয়ে পরিচালনা করেন, ভেড়ামারা ইসলামী ছাত্র শিবির’র সাধারন সম্পাদক নাসিম আলম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024