| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় আল্লামা মামুনুল হক/ বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় হলো দূর্নীতি তৈরীর মূল কারিগর

ভেড়ামারায় আল্লামা মামুনুল হক/ বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় হলো দূর্নীতি তৈরীর মূল কারিগর

শামিমুল হক শামীম :
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, ঢাকার জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় হলো দূর্নীতি তৈরীর মূল কারিগর। দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে রাষ্ট্র ব্যবস্থায় আমুল পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, এখন এলাকায় ভাই থাকে। একজন ভাইয়ের অধীনে ৫০/৬০ জন কর্মী থাকে। ভাইয়েরো কোন কাজ নেই। কর্মীদেরও কোন কাজ নেই। অথচ ভাই এই ৫০/৬০ জন কে পরিচালনা করে। তাদের কে দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা, চাঁদা আদায় সহ নানা দখলদারিত্ব চালায়। দূর্নীতির আশ্রয় প্রশয় দেয়। দূর্নীতি মুক্ত দেশ এবং সমাজ বির্নিমান করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। তিনি গতকাল সোমবার বিকালে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ফুটবল মাঠে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে উপরোক্ত কথা গুলো বলেন। আল্লামা মামুনুল হক বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রথম কাজ হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েমের মাধ্যমে বিশুদ্ধ এক জাতি তৈরী হবে। এরপরই ইসলামের দ্বিতীয় স্তম্ভ যাকাত আদায় করার কাজে মনোনিবেশ করতে হবে। যাকাত ব্যবস্থা প্রতিষ্টা করতে পারলে দেশে ধনী গরিবের বৈষম্য থাকবে না। এর আগে দুপুর সোয়া ২টায় আল্লামা মামুনুল হক হেলিকপ্টার যোগে বাহাদুরপুর মনোমোহন ফ্যাক্টারীর পাশেই একটি স্থানে অবতরন করেন। সাড়ে ৩টার দিকে তিনি তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মেহমানের বক্তব্য রাখেন।
মনোমোহন ফ্যাক্টারীর ব্যবস্থানা পরিচালক আলহাজ¦ আতিয়ার রহমান এবং ইকরামুল ইসলামের সার্বিক তত্বাবধায়নে এবং বাহাদুরপুর মোল্লাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ মেহমান ছিলেন, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের প্রতিষ্টাতা পরিচালক আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়বী। অনুষ্ঠানে বাহাদুরপুর মোল্লাপাড়া জামে মসজিদের সাবেক ইমাম আলহাজ¦ নাসির উদ্দীন নাসু মৌলভী’র সভাপতিত্বে সকাল ৯টা থেকেই স্থানীয় আলেমরা তাফসীর পেশ করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024