ফিরোজ মাহমুদ:
সম্প্রতি হঠাৎ সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আপন চার ভাইয়ের ১০ রুমের বড় বাড়িটি। সামর্থ্যবান অবস্থা থেকে মুহূর্তেই হয়ে গেছেন পথের ভিখারি। নিঃস্ব । চোখের সামনেই পুড়তে দেখেছেন বাড়ির আসবাবপত্র, সকল ধরনের মালামাল নগদ অর্থ , গৃহপালিত পশু সহ সবকিছু। সংবাদ পেয়ে ঐ দিনই ভেড়ামারার মাওলাহাবাসপুরের শান্তিপাড়ার ঘটনাস্থলে ছুটে যান, ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জননেতা এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সকল ধরনের সাহায্য সহযোগিতার অঙ্গীকার করেছিলেন। কথা রাখলেন সফল এই রাজনীতিক। আজ বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ও ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি ।
ভেড়ামারা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আগুনে পুড়ে যাওয়া ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মওলাহাবাসপুর শান্তিপাড়া গ্রামের নুরুজ্জামান, কামাল, দুলাল ও বিল্লাল মোল্লার হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস ও ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল বাকি সরদার।