| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় আকবর আলী ও জেলেমন নেছা ইসলামীয়া মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ

ভেড়ামারায় আকবর আলী ও জেলেমন নেছা ইসলামীয়া মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ

উজ্জল হোসেন :
ভেড়ামারায় আকবর আলী ও জেলেমন নেছা ইসলামীয়া মহিলা মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর ভেড়ামারার সাতবাড়িয়া ভাঙ্গাপুলে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার মুহতামিম মাওলানা ছাবেদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত বন্যাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় তথা ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্ট এর ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল, ১২ মাইল দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক নান্টু মন্ডল, উজির আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম , ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম মনা, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইসমাইল হোসেন বাবু, প্রতিভা মডেল একাডেমী স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক কালবেলা প্রতিনিধি বুলবুল আহমেদ সহ ভেড়ামারার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠান শেষে মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024