১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৩:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা শাহজাহান  

ভেড়ামারায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বিএনপি নেতা শাহজাহান  

সরোয়ার হোসেন :

কুষ্টিয়ার ভেড়ামারায় দুস্থ ও  অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান,ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মো: শাহজাহান  আলী। 

গতকাল বৃহস্পতিবার ১৬ই জানুয়ারি,সিঙ্গাপুর যুব অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুনিয়াদহ ইউনিয়নের জগশ্বর পানহাটে অনুষ্ঠিত, বিকেল ৪টার কম্বল বিতরণ অনুষ্ঠানে, শত শত অসহায় দুঃস্থ শীতার্ত নারী পুরুষ উপস্থিত থেকে কম্বল নিয়েছেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহজাহান আলী বলেন, আমাদের সমাজের প্রতিটি বিত্তবানদের আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। আমাদের মনে রাখতে হবে, বিএনপি জনগণের দল। জনগণের

আর্থসামাজিক অবস্থার উন্নয়নের উদ্দেশ্যই বিএনপি’র মূল উদ্দেশ্য। এই শীতে উপজেলা বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীরা অসহায় দুস্থ শীতার্থদের পাশে গোটা শীত মৌসুমেই কম্বল বিতরণ করে চলেছে বলে তিনি জানান। 

সভায় স্বেচ্ছাসেবক দলের নেতাদের  পাশাপাশি উপস্থিত ছিলেন নবগঠিত উপজেলা বিএনপি’র অন্যতম সদস্য, ধরমপুর বিএনপির নেতা জালাল মাতুব্বর, বিএনপি নেতা শামসুল ইসলাম, জামাল, জাহিদুল ইসলাম, শিহাবুল,কায়েম,ইসরাইল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024