নোমান জহির রাজা:
কুষ্টিয়ার ভেড়ামারায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাহাদুরপুর ইউনিয়ন পেশাজীবী পরিষদের স্মৃতিচারণ ও পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় বিজেএম ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। বিজেএম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীনের সভাপতিত্বে এবং মাসুদ হাসান ও জামান ফিরোজের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক রাজা এবং অবসরপ্রাপ্ত চাকুরিজীবী এসএম রেজেকুর রহমান রকেট।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবুল কাশেম, মোঃ নুরুজ্জামান পিয়ার, মোঃ শাহজাহান, মোঃ মমতাজ উদ্দীন (মুনতাজ), মোঃ নিজাম উদ্দিন, মোঃ আসমত আলী, মোঃ আব্দুস সালাম, আহমেদ নজরুল আমিন, নুরুজ্জলী মুজতাবান্নেসা, মোঃ মহসিন আলী, মোঃ মিজানুর রহমান, মোঃ মাজদার রহমান, মোঃ নজিবুল ইসলাম, মোঃ খবির উদ্দীন, মোঃ আব্দুল গনি, মোঃ আমজাদ হোসেন, মোঃ আরজেদ আলী, মোঃ আজিজুর রহমান শেলী, মোঃ নাজিম উদ্দিন, মোঃ হামিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমন্ত্রিত শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলা রায়, এটিএম কবিরুল হাসান, ছালাহউদ্দিন আহমেদ, আমিনা বানু বিথি, মোঃ রোকনুজ্জামান বাবলু, ইমাম হোসেন, মোঃ শিহাবুল ইসলাম, মো: আতিউর রহমান চঞ্চল, মোঃ জুয়েল হোসেন, সাঈদ আহমেদ লালন, মোঃ আমিরুল ইসলাম, একেএম শাহআলম, আব্দুস ছালাম, মোঃ নুর জাহিদ, মোঃ আনিসুর রহমান বাবুল, মোঃ আশরাফুল ইসলাম রিপন, মোঃ শাহ আলম প্রমূখ।
অনুষ্ঠানে পরিচয় পর্ব, স্মৃতিচারণ, পরামর্শ ও অভিজ্ঞতামূলক বক্তব্যে প্রানবন্ত হয়ে উঠে অনুষ্ঠানটি। সভায় অবসরকালীন শিক্ষকদের কল্যানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।