১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:১০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় অত্যাধুনিক অস্ত্র-গুলি উদ্ধার

ভেড়ামারায় অত্যাধুনিক অস্ত্র-গুলি উদ্ধার

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক রিভালবার, ২রাউন্ড তাজা গুলি ও ৩টি ককটেল উদ্ধার করেছে। গতকাল সোমবার সকালে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে পরিত্যাক্ত অবস্থায় এই অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকষ আভিযানিক দল এবং ভেড়ামারা থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালায় বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর এলাকার হাতেম আলীর বাড়িতে। এসময় বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি অত্যাধুনিক রিভালবার, ২ রাউন্ড তাজা গুলি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে ঘটনাস্থলে পাওয়া যায় নি। পরে জব্দকৃত অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চলতি দায়িত্ব রকিবুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় মসলেমপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে এসব আগ্নেয়াস্ত্র থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024