১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সন্ধ্যা ৬:০৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্দ্যানের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্দ্যানের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সরোয়ার হোসেন :
জমকালো আয়োজন, শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থা, আলোচনা সভা ও কেক কাটা উৎসব সহ নানা আয়োজনে পালিত হলো কুষ্টিয়ার ভেড়ামারার অন্যতম শ্রেষ্ঠ কোচিং সেন্টার, অগ্নিবীণা শিক্ষা উদ্যানের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। ভেড়ামারা থানার সামনে কাচারীপাড়াস্থ অগ্নিবীনার নিজস্ব কার্যালয়ে এইসব অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ, শিক্ষাবিদ মোঃ আসলাম উদ্দিন। অগ্নিবীণা শিক্ষা উদ্যানের চেয়ারম্যান .তাজকিয়ারুল হক’র সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক, ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান রঞ্জু, বিজেএম ডিগ্রী কলেজের প্রভাষক, সাংবাদিক সাইফুল ইসলাম, প্রভাষক শামীমুর রহমান শামীম, অগ্নিবীণা শিক্ষা উদ্যানের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক শাহ্ জামাল, অগ্নিবীণা শিক্ষা উদ্দানের শিক্ষক হিল্লোল কাব্য, তুষার খান, মেহেবার হোসেন, রিয়ন আহামেদ,লাবিব হোসেন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024