১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৯:০১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বুলবুল আহমেদ:
কুষ্টিয়ার ভেড়ামারায় অক্সফোর্ড কিন্ডারগার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই ফেব্রুয়ারি ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। সারা দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানে তাকে ক্রেস্ট প্রদান করেন, অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম ডাবলু ও স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জুয়েল।
প্রধান শিক্ষক আসাদুজ্জামান জুয়েল বলেন, আমাদের স্কুলে মোট সাড়ে ৬০০ শিক্ষার্থীর মধ্যে সাড়ে ৫০০ শিক্ষার্থী আজকের খেলাধুলায় বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছে ।
প্লে গ্রুপ থেকে শুরু করে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ৫টি বিভাগ ছিল। প্রতিটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদেরকে বিশেষ পুরষ্কৃত করা হয়েছে। অন্যান্য সকলকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে। এছাড়াও খেলাধুলায় অংশগ্রহণ করেছেন প্রতিটি ছাত্রছাত্রীর অভিভাবকগণ। তাদের সকলকেও পুরস্কৃত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024