১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ১২:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভিন্নধর্মী কালাই পিঠা উৎসব আয়োজন করে মুগ্ধতা ছড়ালেন কুষ্টিয়া সাহিত্য পরিষদ

ভিন্নধর্মী কালাই পিঠা উৎসব আয়োজন করে মুগ্ধতা ছড়ালেন কুষ্টিয়া সাহিত্য পরিষদ

শাহ্ জামাল :
৪০ কেজি কালাইয়ের আটার রুটি, ১৫ কেজি বেগুনের ভর্তা, ১২ কেজি পেঁয়াজের মিশ্রন, ১০ বোতল কাসুন্দি, ২ লিটার ঘানি সরিষার তেল, ৬ কেজি কাঁচা মরিচ, ৬ কেজি দেশীয় ধনে পাতা, আরো ছোট্ট-খাটো অনেক উপাদান দিয়ে কুষ্টিয়া সাহিত্য পরিষদের ভিন্নধর্মী আয়োজন কালাই রুটি আর পিঠা উৎসবের। সেই সাথে ভেড়ামারা, মিরপুর, ঈশ^রদী উপজেলার গুনি কবি আর সাহিত্যিকদের কবিতা, পুথিপাঠ আর দরাজ কন্ঠে ইসলামী গান। পুরো অনুষ্ঠানটি ঘিরেই যেন ছিল অন্য রকম এক ভিন্নতা। অনুষ্ঠানের দ্রুতিতে মুগ্ধতা ছড়িয়েছে অতিথি আর দর্শকদের। বুধবার সন্ধ্যার পর ভেড়ামারা থানার সামনে বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সংগঠক ডাঃ আসমান আলীর চেম্বার সংলগ্ন ছাদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য তুলে ধরে ১০ জন দক্ষ পুরুষ-মহিলা রুটি বানানোর কাজে নিয়োজিত ছিলেন।
কুষ্টিয়ার ভেড়ামারায় কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক নেতা আবু জুবায়েদ রিপন, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার একরামুল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক জংশন পত্রিকার সম্পাদক এস এম রাজা, মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জুন বিশ্বাস, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবিসি ন্যাশনাল নিউজ এর চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক এম এ জিহাদ, কুষ্টিয়া জর্জকোর্টের সিনিয়র আইনজীবী মোঃ আব্দুর রউফ, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী, দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, সোনালি ব্যাংকের এ জি এম মোঃ শহিদুল ইসলাম, জনতা ব্যাংকের সাবেক ডি,জিএম এ,কে, এম, বজলুর রশিদ রাশু, উত্তরণ সাহিত্য পরিষদ কুষ্টিয়ার সাধারন সম্পাদক ও বিশিষ্ট আবৃত্তিকার এম,ডি আসাদ, ভেড়ামারা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে সাধারণ সম্পাদক সাংবাদিক ফিরোজ মাহমুদ, মেরিট কোচিং সেন্টার কুষ্টিয়ার চেয়ারম্যান মোঃ এমদাদুল ইসলাম, মোঃ শাহিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও ইসলামি সংগীত পরিবেশন করে মুগ্ধতা ছড়ান, কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি) সদস্য তরিকুল ইসলাম তারিক, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের শিক্ষক মোঃ আরশেদ আলী, পদ্মাপাড়ের কবি খ্যাত মোঃ মনির উদ্দিন, বিদ্রোহী মোস্তফা, সুফি উজ্জামান ববি, সানজিদা ইসলাম নৈশী, সুবল কুমার, মুনমুন আক্তার, জাহিদ হাসান সহ অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুষ্টিয়া সাহিত্য পরিষদ (কে.এস.পি) এর প্রতিষ্ঠাতা সভাপতি, সুনামধন্য লেখক, সাহিত্যিক,সংগঠক ডাঃ আসমান আলী।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024