১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ১০:৫৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভারত সীমান্তে বাংলাদেশী নারীর লাশ উদ্ধার

ভারত সীমান্তে বাংলাদেশী নারীর লাশ উদ্ধার

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তের ওপার ভারত ভূ-খন্ড থেকে রাশিদা খাতুন (৪০) নামে বাংলাদেশী এক নারীর লাশ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।

রবিবার (৩০ মে) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বামী পরিত্যক্তা নিহত ওই নারী দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের গুড়ারপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে এবং সে মৃগি রোগে আক্রান্ত ছিল। তবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে বা কিভাবে মারা গেছে তা জানা যায়নি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, দৌলতপুরের বিলগাথুয়া-জয়পুর সীমান্তের ১৫১/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারত ভূ-খন্ডের কুড়মিপাড়া ভাদ্রিখোলা সীমান্ত এলাকার ধানখোলার পাশে নিহত বাংলাদেশী নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভারতের হোগলবাড়িয়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হোগলবাড়িয়া থানা পুলিশ নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কৃষ্ণনগর জেলা সদরে জন্য মর্গে প্রেরণ করে। নিহতের পরিবার সূত্র জানায়, রাশিদা খাতুন শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। বিভিন্ন স্থানে খোজখবর নিয়ে তার সন্ধান না পাওয়ায় রবিবার সন্ধ্যায় নিহত ওই নারীর লাশের ছবি দেখে আব্দুল কাদেরের পরিবার জানতে পারে ভারতের পুলিশের হাতে উদ্ধার হওয়া ওই নারীর লাশ রাশিদা খাতুনের। পরে তার লাশ ফেরতের বিষয়ে বিজিবি’র সাথে যোগাযোগ করে পরিবারের লোকজন।

নিহত বাংলাদেশী নারীর লাশ ফেরতের বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার আমজাদ হোসেন জানান, নিহতের লাশ ফেরতের চেয়ে বিএসএফকে পত্র প্রেরণ করা হবে। তারা লাশ ফেরত দিলে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024