| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
ভাবিকে শিক্ষা দিতেই ভাতিজিকে হত্যা করে ফুফু

ভাবিকে শিক্ষা দিতেই ভাতিজিকে হত্যা করে ফুফু

শাহীন আলম লিটন, কুষ্টিয়া
কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর কাচারি মাঠের পাশে পরিত্যক্ত টয়লেট থেকে সানজিদা খাতুন (৬) নামে এক কণ্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। রোববার রাতে মরদেহ উদ্ধার শেষে ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহত সানজিদার ছোট ফুপু হরিনারায়নপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া (১৪) কে আটক করেছে ইবি থানা পুলিশ। নিহত শিশু সানজিদা খাতুন একই এলাকার সোহাগ হোসেনের মেয়ে।
নিহত শিশুর পরিবার ও পুলিশ সূত্র জানায়, সানজিদা দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় বিকেলে হরিনারায়ণপুর বাজারে মাইকিং করেন বাবা সোহাগ হোসেন। সন্ধ্যার পর স্থানীয়রা কাচারি মাঠের পাশে একটি প্যারিত্যাক্ত টয়লেটে একটি শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুর রহমান আতিক জানান, শিশু সানজিদাকে শ্বাসরোধে হত্যায় জড়িত সন্দেহে শিশুটির ফুফু সুমাইয়া (১৪) কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুমাইয়ার প্রেমের সম্পর্কে শিশুটির পরিবার বাঁধা হওয়ায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকান্ড ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024