১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | ভোর ৫:১৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করা মামলার আসামী আলোচিত সেই সার্ভেয়ারের ভেড়ামারা পৌরসভায় যোগদান॥ ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করা মামলার আসামী আলোচিত সেই সার্ভেয়ারের ভেড়ামারা পৌরসভায় যোগদান॥ ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা

উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করা মামলায় এজাহারভুক্ত আসামি কুষ্টিয়া পৌরসভার আলোচিত সার্ভেয়ার আব্দুল মান্নান ভেড়ামারা পৌরসভায় যোগদান করেছে। গত ২৯ এপ্রিল দুপুরে অত্যান্ত সংগোপনে তিনি ভেড়ামারা পৌরসভায় যোগদান করে। এ ঘটনা ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। এ দিকে যোগদান করলেও আজ প্রথম কর্ম দিবসে তিনি অফিসে আসে নি বলে জানিয়েছেন, ভেড়ামারা পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কুষ্টিয়া শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। ওই মিছিলে অংশগ্রহণকারীদের ওপর হামলা ও গুলি করে হত্যাচেষ্টার ঘটনা ঘটান তৎকালীন আওয়ামী ফ্যাসিষ্টরা। ওই হামলায় আহত হওয়া ইয়ামিন আলী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ৬৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এ মামলায় ১২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত ৫৭ নম্বর আসামি কুষ্টিয়া পৌরসভার আলোচিত দূর্নীতিবাজ সার্ভেয়ার আব্দুল মান্নান (৪৫)। সে কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে। গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে মামলা হওয়ায় সে আত্মগোপনে চলে যায়। কিছুদিন পলাতক থাকার পর পুনরায় কুষ্টিয়া পৌরসভার দাপ্তরিক কাজে যোগ দেন তিনি। সম্প্রতি লাঠি হাতে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনায় শুরু হয়। গ্রেপ্তার এড়াতে ওই সার্ভেয়ার গত ১৬ এপ্রিল থেকে কুষ্টিয়া পৌরসভায় আর অফিস করেন নি। তার বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে কুষ্টিয়া পৌরসভায় সার্ভেয়ার পদে নিয়োগ নেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
গত ২৫ এপ্রিল শুক্রবার নিজ বাড়ি থেকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পর দিন শনিবার বিশেষ ক্ষমতা ব্যবহার করে কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোপাল চন্দ্র সরকারের আদালত থেকে তিনি জামিন নেন। এতেই ফুঁসে উঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা সহ সর্ব মহল। পর দিন রবিবার ২৭ এপ্রিল কুষ্টিয়া আদালত চত্বরে তার জামিন বাতিল ও জামিনের সঙ্গে সম্পৃক্তদের শাস্তির দাবি করে বিশাল মিছিল সমাবেশ করে ছাত্র জনতা।
এ দিকে নানা সমালোচনা আর তোপের মুখে গত ২৭ এপ্রিল কুষ্টিয়ার স্থানীয় সরকার’র উপ-পরিচালক স্বাক্ষরিত পত্রে সার্ভেয়ার আব্দুল মান্নান কে বদলি করা হয় ভেড়ামারা পৌরসভায়। যার স্বারক নং ০৫.৪৪.৫০০০.০০৯.১৯.০০১.২৫-১০৮। একদিন পরেই ২৯ এপ্রিল যোগদান করেন আলোচিত সার্ভেয়ার আব্দুল মান্নান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024