| | | |
সংবাদ শিরোনামঃ
তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
বেলকুচিতে যৌথবাহিনীর অভিযানে ফেয়ার প্রাইসের চালসহ দুইজন আটক

বেলকুচিতে যৌথবাহিনীর অভিযানে ফেয়ার প্রাইসের চালসহ দুইজন আটক

এম এ মাজিদ তাড়াশ :
সিরাজগঞ্জের বেলকুচিতে যৌথবাহিনীর অভিযানে ফেয়ার প্রাইসের ১৫ টাকা কেজি দরে ৬ হাজার আটশ ১০ কেজি চাল জব্দ ও ২ জনকে আটক করা হয়েছে।
২ রা (ডিসেম্বর সোমবার) দুপুরে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কল্যাণপুর গ্ৰামে গোয়েন্দা সংস্থা এনএস,আই”র গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে দরিদ্র জনসাধারণের মাঝে বিতরণকৃত
ফেয়ার প্রাইসের ১৫ টাকা কেজি দরে ৬ হাজার আটশ ১০ কেজি চাল জব্দ । সেই সাথে
একজন চাল ব্যবসায়ী ও সহায়তাকারীকে হিসেবে একজনকে আটক করে বেলকুচি থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আটককৃতরা হলেন- চাল ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম ও সহায়তাকারী মোঃ আব্দুল্লাহ (৩২)।
যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা এনএসআই উপ-পরিচালক ড. মোঃ নাছির উদ্দিন, সহকারী পরিচালক মোঃ আব্দুল হেলিম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ ও বেলকুচি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024