১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | সকাল ৯:৫৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বেপরোয়া ষ্ট্রেয়ারিং ট্রলি/ভেড়ামারায় ঝরলো ২টি তাজা প্রাণ

বেপরোয়া ষ্ট্রেয়ারিং ট্রলি/ভেড়ামারায় ঝরলো ২টি তাজা প্রাণ

উজ্জল হোসেন :
বেপোরোয়া ষ্ট্রেয়ারিং ট্রলিতে পিষ্ট হয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় ২জন নিহত হয়েছে। ভেড়ামারার কলেজপাড়ার আতিয়ার রহমান আতু (৬০) এবং গাছিয়া দৌলতপুরে ঔষুধ কোম্পানী এ্যারিষ্টোফার্মার ভেড়ামারার কর্মকর্তা আবদুল্লাহ (৩৫) নিহত হয়েছে। স্থানীয়রা বলেছেন, প্রধান সড়কে অসাধু ব্যবসায়ীদের উলি মেলে রাখা এবং ষ্ট্রেয়ারিং ট্রলির বেপোরোয়া গতির কারনে এই সড়ক দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ভেড়ামারা থানা পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে প্রেরন করেছে। জানা গেছে, ভেড়ামারা পৌর মার্কেটের ব্যবসায়ী আতিয়ার রহমান আতু ব্যবসায় যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের রাস্তায় আসেন। এসময় বেপোরোয়া ষ্ট্রেয়ারিং ট্রলি তাকে পিষ্ট করে। ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
অন্যদিকে, ভেড়ামারায় কর্মরত ঔষধ কোম্পানী এ্যারিস্টোফার্মার ভেড়ামারা অফিসার আবদুল্লাহ (৩৫) সকাল ৯টার দিকে কুচিয়ামোড়ায় যাওয়ার পথে ঠাকুর দৌলতপুর সড়কে ষ্ট্রেয়ারিং ট্রলির চাপায় পিষ্ট হয়ে নিহত হন। স্থানীয়ীরা বলেছেন, অসাধু ব্যবসায়ীরা প্রধান সড়কের পাশে উলি মেলে রেখেছিল। রাস্তায় একজন কে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি হঠাৎ উলি তে উঠলে পিছলে যায় মোটরসাইকেলের চাকা। এসময় প্রধান সড়কে আবদুল্লাহ ছিটকে পড়লে পেছন থেকে আসা ষ্ট্রেয়ারিং ট্রলি তাকে পিষ্ট করে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। এঘটনার পর স্থানীয়রা সড়ক টি অবরোধ করে রাখে। নিহত আবদুল্লাহ সাতক্ষীরা জেলার মুননিতপুর উপজেলার গোলাম সাত্তার গাজীর পুত্র।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024