১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:১৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল/ ভেড়ামারায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরন করেছে মা-বাবা ফাউন্ডেশন

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল/ ভেড়ামারায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরন করেছে মা-বাবা ফাউন্ডেশন

রাজু আহমেদ, ষ্টাফ রির্পোটার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং অসহায়, দুস্থ, প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আড়কান্দি গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন মা-বাবা ফাউন্ডেশন। গতকাল বুধবার বিকালে আড়কান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল করিম’র বাসভবনে মহতি এই অনুষ্টানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশপ্রেমের কথা স্মরণ করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
স্বেচ্ছাসেবী সংগঠন মা-বাবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল করিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষায়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিট এসোসিয়েশন’র খুলনা বিভাগ সহ-সভাপতি মোঃ আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা। সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024