১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | রাত ৮:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বুধ ও বৃহস্পতিবার জামায়াতেরও অবরোধ

বুধ ও বৃহস্পতিবার জামায়াতেরও অবরোধ

স্বাধীনতা ডেক্স :
টানা তৃতীয় দফায় আগামী ৮ ও ৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ সব কারাবন্দির মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।
সোমবার (৬ নভেম্বর) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।বিবৃতিতে তিনি বলেন, সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। একই সঙ্গে বিরোধীদলের লোকদের গ্রেফতার করা হচ্ছে। এভাবে কোনো দেশ চলতে পারে না।
তিনি আরও বলেন, এ অবস্থা থেকে দেশকে বাঁচানো এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ৮ নভেম্বর বুধবার ভোর ৬টা থেকে ১০ নভেম্বর শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের তৃতীয় দফা নতুন কর্মসূচি ঘোষণা করছি।ঘোষিত কর্মসূচি সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য তিনি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতার প্রতি আহ্বান জানান।
রাজধানীতে গত ২৮ অক্টোবর সমাবেশ করার একদিন পর গত ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জামায়াত। এরপর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেয় দলটি।
দ্বিতীয় দফায় জামায়াত ৫ থেকে ৬ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দেয় দলটি। যা রোববার সকাল ৬টায় শুরু হয়েছে, শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টায়।এদিকে, আগামী ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024